চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে মন্দিরে রানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A
মন্দিরে রানি জাতীয় পুরস্কার পেয়ে পুজো করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র জগতে প্রায় ৩০ বছর কাটানোর পর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চলেছেন অভিনেত্রী রানি মুখার্জি। আর সেই ঘোষণা হওয়ার পর মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে দেখা গেল রানিকে।

ইনস্টাগ্রামে শ্রী সিদ্ধি বিনায়ক গণপতির অফিসিয়াল পেজ থেকে তার সফরের ছবি পোস্ট করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে হাত জোড় করে আছেন রানি। পেছনে থাকা ক্যামেরাম্যানদের দিকে তাকিয়ে হাসলেন তিনি। এই সফরে রানির পরনে ছিল আকাশি রঙের স্যুট। তার গায়ে একটা লাল শাল জড়ানো ছিল। অভিনেত্রীর কপালে তিলকও ছিল। ক্যাপশনে বলা হয়েছে, শনিবার (২ আগস্ট) রানি এসেছিলেন।

রানি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। যেখানে তিনি সন্তানদের ঘরে ফিরিয়ে আনার জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় তার ভূমিকা সাগরিকা চক্রবর্তীর, বাস্তব জীবনের এক গল্পের উপর ভিত্তি করে যা নির্মিত। যার সন্তানদের ২০১১ সালে নরওয়েজিয়ান সরকার নিয়ে নেয়।

সম্মান পাওয়ার পর রানি এটিকে সিনেমায় তার দীর্ঘ যাত্রার একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে আমি অভিভূত। ঘটনাচক্রে, আমার ৩০ বছরের কেরিয়ারে এটাই প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেতা হিসাবে, আমি ভাগ্যবান যে আমার ঝুলিতে কিছু অবিশ্বাস্য সিনেমা রয়েছে এবং এগুলোর জন্য অনেক ভালবাসা পেয়েছি।’

Reneta

রানি আরও যোগ করেছেন যে, তার কাছে এই পুরস্কারটি কেবল একটি চলচ্চিত্রে স্বীকৃতির চেয়ে বেশি অর্থ বহন করে এবং ভাগ করে নিয়েছিলেন যে এই সম্মানটি তার জন্য খুব ‘সংবেদনশীল এবং ব্যক্তিগত’, কারণ এই সিনেমাটি তার হৃদয়ের খুব কাছের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীজাতীয় চলচ্চিত্র পুরস্কাররানি মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT