চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

শাহরুখের পাশে রানী, অস্ট্রেলিয়ার লা ট্রোব থেকে পেলেন ডক্টরেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৬
বিনোদন
A A

ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী।

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ (ডক্টরেট অব লেটার্স) ডিগ্রি দিয়েছে। এর মধ্য দিয়ে শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান অর্জন করলেন রানী।

রানী মুখার্জীর চলচ্চিত্রজীবন প্রায় তিন দশকের। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা ইস্যু, নারী ক্ষমতায়ন এবং গুরুত্বপূর্ণ মানবিক বার্তা তুলে ধরা সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত বিভিন্ন গল্প বিনোদনের গণ্ডি ছাড়িয়ে সমাজের নানা বিষয়ে দর্শকের মধ্যে ভাবনার জায়গা তৈরি করেছে- সম্মানসূচক এই ডক্টরেট দেওয়ার ক্ষেত্রে সেটিও গুরুত্ব পেয়েছে।

Banglabid

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানী মুখার্জী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মান পাওয়া তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্তর একটি। তার বিশ্বাস, সিনেমা মানুষের মন পরিবর্তনের পাশাপাশি হৃদয়েও পরিবর্তন আনতে পারে। তাই এই স্বীকৃতি তার কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

ক্যারিয়ার নিয়ে নিজের দর্শনের কথাও জানিয়েছেন রানী। তার ভাষায়, হৃদয়কে আগে নাড়া দেয় এমন গল্পই তিনি বেছে নিয়েছেন- যে গল্প বলা প্রয়োজন, যে গল্প মানুষকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করতে পারে।

অভিনেত্রী আরও বলেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সামনে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করার সময় শিল্পীরা এক অর্থে নিজেদের অজান্তেই দেশের সংস্কৃতির দূত হয়ে ওঠেন।

Reneta

রানীর মতে, তার অভিনীত কোনো সিনেমা যদি একজন মানুষকেও ভারত ও ভারতীয় নারীদের সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে সাহায্য করে থাকে, তাহলে সেটিকেই তিনি অভিনয়জীবনের বড় সাফল্য হিসেবে দেখেন।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননায় রানীর নাম যুক্ত হলো বলিউডের আরেক তারকা শাহরুখ খানের সঙ্গে। ২০১৯ সালে শাহরুখ খানকেও সম্মানসূচক ডক্টরেট দিয়েছিল লা ট্রোব বিশ্ববিদ্যালয়। পরে তার নামে একটি পিএইচডি বৃত্তিও চালু করে প্রতিষ্ঠানটি। বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনারারি ডক্টর অব লেটার্সঅভিনয়অস্ট্রেলিয়াবলিউডরানী মুখার্জীলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT