জনপদ

রংপুরে আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ নিহত ২

রংপুরে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের দৃশ্য, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের সময় জনতার ভিড় ও পুলিশি অভিযান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওয়ার্ড কাউন্সিলর হারাধান হারা ও তার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়াও পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত আরও দু’জন। এ নিয়ে এখন পর্যন্ত রংপুরে নিহত ৪।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী এবং সারাদেশে হামলা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

বিষয়:১ দফা কোটা সংস্কার আন্দোলন ছাত্র আন্দোলন নিহত রংপুর সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…