চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভারে হার দিয়ে শুরু রংপুর রাইডার্সের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষপর্যন্ত হার সঙ্গী করেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। শেষদিকে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৫ বলে ১৭ রান, উইকেট ছিল ৬টি। সেই ম্যাচও জিততে পারেনি তারা। শেষ ওভারের শেষ বলে প্রতিপক্ষের ফিল্ডিং ভুলের সুযোগে ‘টাই’ করে রংপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে, সেখানে এক বল বাকি থাকতে হেরে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।

গায়ানায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩২ রান তোলে হ্যাম্পশায়ার। লক্ষ্যে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানেই যেতে পারে রংপুর। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে খুশদিল শাহর এক ছক্কায় ১২ রান তুলেছিল রংপুর। যা ডিফেন্ড করতে বিদেশি জ্যাক চ্যাপেলের উপর আস্থা রেখেছিলেন সোহান। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি এ পেসার। প্রথম বলেই ছক্কা হজম করেন চ্যাপেল। শেষ ২ বলে যখন ৫ রান দরকার, তখন পঞ্চম বলে তাকে আরও এক ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়াম ডসন।

এর আগে ১৩৩ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু পেয়েছিল রংপুর। দুই ওপেনার সৌম্য সরকার ও স্টেফেন টেইলর উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৬ রান। ১২ বলে ২০ রান করেন টেইলর। সৌম্যর ব্যাটে এসেছে ২০ বলে ২৭ রান।

দুই ওপেনার ফেরার পর রানের গতি কমে যায়। তিনে নামা উইয়েন মেডসেন ২৬ বলে করেন ১৫ রান। সোহান ও খুশদিল উইকেটে এসে রানের গতি বাড়ান। তাতে সহজ জয়ের পথেই ছিল রংপুর। এ দুজন ফেরার পর সেই সহজ সমীকরণ কঠিন করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন ছিল। ৬ রান নিতে পারে তারা।

তার আগে শান মাসুদের ধীর গতির ফিফটিতে ১৩২ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। মাসুদের ফিফটি ছাড়া ৩১ বলে ২৮ রান করেন আলি ওর। রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন জ্যাক চ্যাপেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুশদিল শাহজ্যাক চ্যাপেলনুরুল হাসানরংপুর রাইডার্সলিড স্পোর্টসশান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT