চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরেই চলেছে চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চট্টগ্রাম পর্বে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকায় এসেও দেখা পেল না জয়ের। মিরপুরে দ্বিতীয় পর্বে শুভাগত হোমের দল হেরেছে শেষ দুই ম্যাচে হারা নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের কাছে। ৫৫ রানের জয় তুলেছে রংপুর। আর টানা তিন ম্যাচ হারল চট্টগ্রাম।

সোমবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথম ওভারেই শেখ মেহেদী হাসানের উইকেট হারায় রংপুর। বোর্ডে মাত্র ১ রান যোগ করে শুভাগতের বলে ফিরে যান তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার পারভেজ ইমন ৬ রান করে শুভাগতের বলে ফেরেন। আরেক ওপেনার নাঈম শেখ করেন ৩৪ রান।

শোয়েব মালিক ও আজমতউল্লাহ ওমরজাই চতুর্থ উইকেট জুটিতে ১০৫ যোগ করে। ওমরজাই করেন ২৪ বলে ৪২ রান। শোয়েব মালিক ৪৫ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। মোহাম্মদ নেওয়াজ ৯ ও শামিম হোসেন ৭ রান করলে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৯ রান।

চট্টগ্রামের মেহেদী হাসান রানা ৪ ওভারে ৩৯ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক শুভাগত ১৩ রানে ২ উইকেট এবং বিজয়াকান্ত নেন একটি উইকেট।

জবাব দিতে নেমে রংপুরের মতো চট্টগ্রামও প্রথম ওভারেই উইকেট হারায়। উসমান খান ৪ রান করেন। আরেক ওপেনার খাজা নাফি উইকেটরক্ষক সোহানের চতুর স্টাম্পিংয়ে ৬ রানে ফিরে যান।

অধিনায়ক শুভাগত বলেও মতো ব্যাটেও দুর্দান্ত ছিলেন। ৩১ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। দারউইস রাসুলি ২১ ও জিয়াউর রহমান ২৪ রান করেন। অন্যরা তেমন কোনো রান করতে না পারলে সব উইকেট হারিয়ে চট্টগ্রামের ইনিংস থামে ১২৪ রানে।

Reneta

হারিস রউফ ১৭ রানে ৩ উইকেট নেন। রাকিবুল হাসান ২ উইকেট এবং ওমরজাই, হাসান মাহমুদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবিপিএল-২০২৩বিসিবিমালিকরংপুর রাইডার্সলিড স্পোর্টসশুভাগত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT