চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে কেবল ১২১ লক্ষ্য দিতে পারল মাশরাফীর সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের দশম আসরে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। প্রথম ম্যাচে ১৭৭ রান করেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতেই ভালো করতে পারেনি সুরমাপাড়ের দলটি। টপঅর্ডারের ব্যর্থতার পর বেনি হাওয়েল ও বেন কাটিংয়ের অনবদ্য ব্যাটিংয়ে রংপুরকে কেবল ১২১ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২০ রানের সংগ্রহ গড়ে দলটি।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৩৯ রানেই ৫ ব্যাটারকে হারায় তারা। পরে হাল ধরেন বেনি হাওয়েল ও বেন কাটিং। ৬৮ রানের জুটি গড়েন। ১৭.৪ ওভারে দলীয় ১০৭ রানে কাটিং ফিরে যান ৩১ বলে ৩১ রান করে।

ফিফটি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরে যান বেনি হাওয়েলও। ১৯.৩ ওভারে দলীয় ১১৭ রানে রিপন মন্ডলকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে ধরা পড়েন ব্র‌েন্ডন কিংয়ের হাতে। পরে ১২০ রানে থামে রংপুরের ইনিংস।

রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও রিপন মন্ডল নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবী ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৪মাশরাফীরংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT