রক্তের গ্রুপিংয়ে ভুল করল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
রক্তের গ্রুপিং রিপোর্টের ছবি, যেখানে ভুলের কারণে রোগীর জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
একদিনের ব্যবধানে একই রোগীর দুই রকম রক্তের গ্রুপ বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানরা। আর এই চরম উদাসীনতার খেসারত দিতে হচ্ছে ফাতেমা বেগম নামে এক রোগীকে। ইউটেরাসের অপারেশন সফল হওয়ার পরও ‘ও’ পজিটিভ গ্রুপের রোগীকে ‘এ’ পজিটিভ রক্ত দেওয়ায় কিডনী আক্রান্ত হয়ে জীবন সংকটে তিনি। রোগীর সন্তানেরা বলছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক লাখ টাকা দিয়ে আপস করতে চেয়েছিল। কিন্তু তারা চান মায়ের সুচিকিৎসা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






