চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মেহেদীর ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী জুটির ব্যর্থতায় পাওয়ার প্লের প্রথম চার ওভার ম্যাচের নিয়ন্ত্রণ খুলনার কাছে ছিল। তবে বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে।

ইনিংসের ৭.৪ ওভারে মাত্র ২০ বল খেলে ফিফটি তুলে নেন সাকিব। শেষপর্যন্ত বাঁহাতি ব্যাটার ৩১ বলে ৬৯ রানে লুক উডের শিকার হন। তার এ ঝড়ো ইনিংসে ৬টি চার এবং ৬টি ছক্কার মার ছিল। স্ট্রাইকরেট ছিল প্রায় ২৩০।

সাকিবকে যোগ্য সঙ্গ দেয়া ডানহাতি শেখ মেহেদীও ফিফটি তুলে নেন। তার ফিফটি আসে ২৭ বলে, খেলেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস। ৬টি চার এবং ৪টি ছক্কার মার ছিল মেহেদীর ইনিংসে।

এর আগে চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। পাওয়ার প্লের প্রথম চার ওভারে দুই ওপেনারকে আউট করেন লুক উড, ম্যাচের নিয়ন্ত্রণ যায় খুলনার হাতে। তবে ষষ্ঠ ও দশম ওভারে খুলনার নাসুম আহমেদের দুই ওভার থেকে আসে ৫২ রান। তৃতীয় উইকেট জুটিতে সাকিব-মেহেদীর ব্যাট থেকে আসে ১০৯ রান।

১২তম ওভারে সাকিব এবং ১৬তম ওভারে শেখ মেহেদীর বিদায়ে রানের গতি বেশ ধীর হয়ে যায়। এরপরের ওভারে বিদায় নেন জেমি নিশাম। শেষদিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ এবং ডোয়াইন প্রিটোরিয়াসের ১২ বলে ১৭ রানের ইনিংসে রংপুরের ইনিংস দুইশ রান ছাড়ায়।

খুলনার বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ছিলেন সবচেয়ে খরুচে বোলার। ৩ ওভারে ৫৫ রানে একটি উইকেট নেন। এছাড়া পেসার লুক উড ১৯ রানে ৩টি এবং নাহিদ রানা একটি উইকেট পান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উডখুলনানাসুমবিজয়বিপিএলমেহেদীরংপুরলিড স্পোর্টসসাকিবসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT