ক্রিকেট

মিরাজকে ছুঁতে মাঠে ঢুকে গেলেন ভক্ত

ক্রিকেট মাঠে ভক্তের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে একজন ভক্ত মাঠে ঢুকে খেলোয়াড়ের সাথে মেলামেশা করছেন, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১১তম ওভারের শেষ বলটি করার জন্য দৌড় শুরু করেছিলেন আবু হায়দার রনি। তখন গ্র‌্যান্ডস্টান্ড গ্যালারি থেকে রংপুরের ডাগ আউটের পাশ দিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন এক দর্শক। মাঠে ঢুকেই ভোঁ দৌড় দেন। তার পেছনে ছুটতে থাকেন নিরাপত্তাকর্মীরা। তবে আটকাতে ব্যর্থ হন। ওই দর্শক ছুটে আসেন মিডঅফে ফিল্ডিংয়ে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের দিকে।

মিরাজের কাছে পৌঁছাতে সফল হন। জড়িয়ে ধরেন টাইগার অলরাউন্ডারকে। ততক্ষণে চলে আসেন নিরাপত্তাকর্মীরা এবং পুলিশ। টেনে মিরাজ থেকে আলাদা করেন ওই দর্শককে। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। আপাতত নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে তাকে।

মিরপুরে রংপুরের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচ খেলছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরিতে ২২০ রানের সংগ্রহ গড়েছে দলটি। জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৫ উইকেটে ১২১ রান সংগ্রহ করেছে রংপুর। সৌম্য ৩৩ বলে ৫১ রানে এবং সাইফউদ্দিন ৩ বলে ৭ রানে ক্রিজে আছেন।

বিষয়:খুলনা বিপিএল ২০২৫ মিরাজ রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…