বিনোদন

হাঁটু পানি মাড়িয়ে বন্যা দুর্গতদের পাশে রণদীপ হুদা

বন্যা দুর্গতদের জন্য হাঁটু পানি মাড়িয়ে সাহায্য পাঠাচ্ছেন রণদীপ হুদা. Channel i News - চ্যানেল আই নিউজ

রণদীপ হুদা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে হাঁটু পানি মাড়িয়ে সাহায্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রবল বৃষ্টিতে উত্তরভারতের বেশ কিছু জায়গায় বন্যা। হরিয়ানায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি বান্ধবী লিন লাইশরামের সঙ্গে খালসা এইড সংস্থার হয়ে হাঁটু পানি মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছেন অভিনেতা।

মঙ্গলবার অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে সমাজসেবামূলক কাজে অংশ নিতে দেখা গেছে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও অভিনেতাকে বন্যা কবলিত বাড়ি ঘরে যেতে দেখা গেছে পানি মাড়িয়ে। বিপদগ্রস্ত মানুষের হাতে তিনি তুলে দিয়েছেন ত্রাণ।

রিলিফ ক্যাম্পের পাশেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেতাকে। রান্নার তেল এবং খাদ্যসামগ্রী দিতে দেখা গেছে তাকে। রনদীপের এই ভিডিও মন জয় করে নিয়েছে ভক্তদের।

এক ভক্ত লিখেছেন, ‘শ্রদ্ধা’। আরেকজন লিখেছেন, ‘একটাই তো হৃদয়, আর কতবার জয় করে নেবেন আপনি?’। আরেকজন লিখেছেন, ‘বলিউডের একমাত্র মানুষ যিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন।’

রনদীপ সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির কাজ শেষ করেছেন। ছবিতে আরও আছেন অংকিতা লোখান্ডে।

বিষয়:রণদীপ হুদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…