চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছরের কর্মহীন জীবন, বিক্রি করতে হয়েছিলো নিজের সর্বস্ব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুদা। বরাবরই চরিত্রের জন্য নিজেকে ভেঙেছেন তিনি। যখন যে চরিত্রে কাজ করেছেন, সেটাই সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। ঠিক তেমনই এক কঠিন চরিত্রে এবার পর্দায় ‘স্বতন্ত্র বীর সাভারকর’ সিনেমায়। যেটি সদ্যই ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

হাড়-জিরজিরে চেহারা, মাথায় টাক চরিত্রটির জন্য নিজেকে রীতিমত পুরোপুরি ভেঙেছেন অভিনেতা। কিন্তু এই রণদীপকে একসময় ১১ বছর কোন কাজই দেয়নি বলিউড ইন্ডাস্ট্রি। সম্পূর্ণ কর্মহীন হয়ে হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি।

সেই সংগ্রামের কথা এবার ব্যক্ত করলেন অভিনেতা। নিজের দৈনন্দিন জীবন কাটানোর জন্য কী-কী করতে হয়েছিল তাকে সেগুলোই জানান তিনি। ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারে ১১ বছর কর্মহীন ছিলেন রণদীপ। ‘হাইওয়ে’, ‘সরবজিৎ’-এর মতো ছবিতে অভিনয় করে আগেই প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। কিন্তু তারপরও তাকে আর কেউই সেইভাবে কাজ দিতে চাননি।

সেই সময় আক্ষরিক অর্থেই ঘটিবাটি বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল রণদীপের। তিনি নিজের শখের গাড়ি বিক্রি করেছিলেন। বাড়ির আসবাব, বাসনপত্রও বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। তুমুল হতাশায় ডুবে গিয়েছিলেন রণদীপ। কিন্তু তার কাছে ছিল এক ঘোড়া। সেই সন্তানসম পোষ্য ঘোড়াটিকে তিনি কোন প্রতিকূলতাতেই বিক্রি করতে চাননি এবং করেনওনি। সে ছিল কঠিন সময়ের চিরসখা।

এই রণদীপের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। কয়েক বছরের সেই প্রেমে আচমকাই ছেদ পড়ে। ২০২৩ সালে তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা লিন লাইশ্রমকে। তিনি এক ভারতীয় মডেল এবং ব্যবসায়ী।

এবার দেখার বিষয় বক্স অফিসে কতটা জমতে পারে রণদীপের নতুন এই ছবি! যদিও মুক্তির প্রথম দিনে খুব একটা ভালো আরম্ভ হয়নি রণদীপের! মুক্তির প্রথম দিন ১.১৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘বীর সাভারকর’। জানা গেছে, ফিল্ম সমালোচক এবং হল ফেরত দর্শকদের থেকে বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। যদিও বক্স অফিসে প্রথমদিনের আয়ের তুলনায় খুবই ধীর গতিতে ব্যাটিং শুরু করেছে রণদীপ হুদার ছবিটি।

Reneta

ফিল্ম বাণিজ্য বিশ্লেষকদের আশা ছিল, এই ছবি মুক্তির প্রথম দিন হয়ত মাত্র ১.৫ কোটি থেকে ২ টাকা ঘরে তুলতে পারে। তবে দিন শেষে জানা যায়, এই ছবি ১.১৫ কোটি ব্যবসা করেছে। জানা গেছে, রণদীপ হুদা এই ছবির জন্য ৩০ কেজি ওজন কমিয়েছেন। এসব তথ্য এখন অনেকেরই জানা। কিন্তু, একজন বিতর্কিত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের জীবনীচিত্র যে এরকম লাভ ঘরে তুলবে তা ভাবতে পারেননি অনেকেই।

‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির পরিচালনা করেছেন অভিনেতা রণদীপ হুদা নিজেই। তিনিই আবার এই ছবির সহ-চিত্রনাট্যকার। ছবিটিতে রণদীপ হুদা ছাড়াও দেখা গেছে অঙ্কিতা লোখান্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তলকে।

– ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতা লোখান্ডেঅমিত সিয়ালবলিউডরণদীপ হুদারাকেশ চতুর্বেদীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT