চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ দিবসে অনুকরণীয় পদক্ষেপ নিলেন রণদীপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
বিনোদন
A A
প্রথমে একজন যুবক জিপে বসে, পরে অন্য যুবক-যুবতী বনাঞ্চলে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বছর প্রায় ৫০০টির বেশি গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন ‘হাইওয়ে’ খ্যাত বলি অভিনেতা রণদীপ হুদা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রণদীপ স্ত্রী লিন লাইশরামের সঙ্গে মধ্যপ্রদেশের বিখ্যাত কানহা জাতীয় উদ্যানের কাছে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে গাছ লাগানোর কর্মসূচি পালন করলেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কানহা জাতীয় উদ্যানটি চিতাবাঘ, হরিণ, কৃষ্ণসার হরিণ, বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী এবং বিরল প্রজাতির গাছের আবাসস্থল।

Banglabid

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রণদীপ। তিনি লেখেন, ‘বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র ক্যালেন্ডারে একটি তারিখ নয়, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কতটা ক্ষতি করছি। প্রকৃতি আমাদের যা দেয়, তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’

রণদীপ আরও লেখেন, ‘বনভূমি আমাদের পৃথিবীর ফুসফুস। গাছ না থাকলে আমাদের জীবন সংকট হবে। আমরা যদি এইভাবেই জীব বৈচিত্র্যকে নষ্ট করতে থাকি তাহলে আগামী দিনে আমরাই বিপদে পড়বো। বন এবং বন্যপ্রাণী, এই দুইয়ের সংরক্ষণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘একটি গাছ লাগানো একটি ছোট্ট কাজ বলে মনে হতে পারে কিন্তু সকলে মিলে যদি এই কাজ করি তাহলে আগামী দিনে প্রকৃতি সুজলা সুফলা হয়ে উঠবে। আমি এবং আমার স্ত্রী পরিবেশ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। মনে রাখতে হবে, প্রকৃতির আমাদের প্রয়োজন নেই বরং আমাদের প্রকৃতিকে প্রয়োজন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাবিশ্ব পরিবেশ দিবসরণদীপ হুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ দিনের গ্যাস সংকটের পর স্বস্তি, বেড়েছে এলএনজি সরবরাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT