রণদীপ হুদার এ কী হাল!

দুই ব্যক্তির ছবি, একজনের ছবি কালো-সাদা, অন্যজনের রঙিন, আলাদা পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শরীরের হাড় গোনা যাচ্ছে, রোগা-জীর্ণ শরীর। মাথায় টাক। সোমবার সামাজিক মাধ্যমে নিজের এমন ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা রণদীপ হুদা। ছবি দেখে শিউরে উঠেছেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটির ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘কালা পানি।’ সাদাকালো মিরর সেলফিতে অভিনেতাকে ওভারসাইজড শর্টস-এ দেখা গেছে।
‘স্বাধীন বীর সাভারকর’-এর জন্য রণবীরের এই পরিবর্তন। ছবিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।
বরাবরই চরিত্রের জন্য নিজেকে ভেঙেছেন রণদীপ। নিজেকে এভাবে বদলে ফেলায় ভক্তরা তাকে অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের সাথে তুলনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমাদের ক্রিশ্চিয়ান বেল!’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ডেডিকেশন দেখুন… হ্যাটস অফ!’
তবে অনেক ভক্তই রণদীপের এমন পরিবর্তন দেখে শঙ্কিত। অভিনেতাকে শরীরের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আগামী ২২ মার্চ মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অঙ্কিতা লোখাণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তল।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস






