চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বাজবল হটিয়ে এক ম্যাচ আগেই সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের দেয়া ১৯২ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪০ রানে ছিল ভারত। জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিক দলটি। চতুর্থ দিনে ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কিছুটা হোঁচট খায় রোহিত শর্মার দল। পরে হাল ধরেন দুই তরুণ শুভমন গিল ও ধ্রুব জুরেল। তাদের ৭২ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দ্বিতীয় সেশনে ৫ উইকেটের জয় তোলে ভারত। পাঁচ টেস্টের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো রোহিতবাহিনী।

রাঁচি টেস্টে সোমবার চতুর্থ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল আরও ১৫২ রান, হাতে ছিল ১০ উইকেট। দুই ওপেনার রোহিত শর্মা-যস্বী জয়সওয়াল দিনের শুরুটা দেখেশুনে করেছিলেন। দুজনের নৈপুণ্যে কোনো বিপদ ছাড়াই ৮৪ রান তোলে ভারত।

এরপর বোলিংয়ে পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেন স্টোকস। বল হাতে জয়সওয়ালকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন রুট। তাকে মারতে গিয়ে অ্যান্ডারসনের দারুণ এক ক্যাচে ফিরে যান জয়সওয়াল। কয়েক ওভার পরে হার্টলির বলে ফেরেন রোহিতও। ৬ বলের মাঝে রজত পাতিদারকে আউট করে খেলা জমিয়ে তোলেন শোয়েব বশির।

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে সামাল দেয়ার চেষ্টা করেন শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা। ধীরে ধীরে দলের স্কোর এগিয়ে নিচ্ছিলেন তারা। লাঞ্চের পর দুই বলে জাদেজা ও সরফরাজ খানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন বশির।

বশির-হার্টলির দুর্দান্ত বোলিং জয়ের স্বপ্ন কিছুটা হলেও দেখতে শুরু করে সফরকারী দল। তাতে পানি ঢালেন গিল ও জুরেল। তাদের ৭২ রানের অনবদ্য জুটিতে ভর করে জয়ের বন্দরে নোঙর ফেলে টিম ইন্ডিয়া। দেড় দিন বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে ইংলিশদের হারায় ভারত। ১২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন গিল এবং অপরাজিত জুরেলের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৩৯ রান।

দ্বিতীয় ইনিংসে ভারতের ৫ উইকেটের মধ্যে বশির একাই নেন ৪ উইকেট। হার্টলি ও জেমস অ্যান্ডারসন একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয়টিতে অপরাজিত ৩৯ রান করে ম্যাচসেরার পুরস্কার পান জুরেল।

Reneta

৭ মার্চ হিমাচলে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াবে ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুরেলবশিরভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজরাঁচি টেস্টরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT