কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর-সাইর লুক।
অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন নীতেশ। বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক তিনি।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহল। ছবিতে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

শুটিংয়ের ফাঁকে কোন চরিত্ররূপ যাতে ফাঁস না হয় সেদিকে কড়া নজর রাখছেন পরিচালক। অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই।
বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। মুক্তির আগে রামায়ণের কোন চরিত্ররূপ ফাঁস হোক তা কোন ভাবেই চাননি নীতেশ। তবু সেট থেকে ফাঁস হল রামের চরিত্রে রণবীর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর লুক।
লুক ফাঁস হওয়ার পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।
View this post on Instagram
সূত্র: টাইমস নাও








