চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ‘রামায়াণ’-এ কার পারিশ্রমিক কতো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস। বিশেষ করে রামরূপে রণবীর কাপুর-এর লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

তবে এই আলোচনার মাঝেই নতুন করে সামনে এসেছে পারিশ্রমিকের বড় ফারাক। এই সিনেমার জন্য নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, আর নায়িকা মাত্র ১২ কোটি!

৪ হাজার কোটি টাকা বাজেটের এই বিশাল প্রজেক্টটি প্রযোজনা করছেন নমিত মালহোত্র। জানা গেছে, দুই পর্বে মুক্তি পাবে সিনেমাটি। রামায়ণ চরিত্রে প্রতিটি পর্বের জন্য ৭৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, অর্থাৎ মোট ১৫০ কোটি টাকা।

অন্যদিকে সীতার চরিত্রে অভিনয় করা দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী পাচ্ছেন দুই পর্ব মিলিয়ে মাত্র ১২ কোটি টাকা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এত বড় বাজেটের ছবিতে কেন এই বিশাল পারিশ্রমিক বৈষম্য?

এদিকে রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ নিচ্ছেন মোট ১০০ কোটি টাকা। হনুমানের ভূমিকায় সানি দেওল পাচ্ছেন দুই পর্বে ৪০ কোটি টাকা (প্রতি পর্বে ২০ কোটি)।

লক্ষ্মণের চরিত্রে থাকছেন রবি দুবে, যার পারিশ্রমিক প্রথম পর্বে ২ থেকে ৪ কোটির মধ্যে বলে জানা গেছে।

Reneta

চরিত্র তালিকায় আরও রয়েছেন দশরথ হিসেবে অরুণ গোবিল, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, কৌশল্যা হিসেবে ইন্দিরা কৃষ্ণন, মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল, সূর্পনখা হিসেবে রকুল প্রীত সিং, মন্থরা চরিত্রে শিবা চাড্ডা, মেঘনাদ হিসেবে কুণাল কাপুর এবং কুম্ভকর্ণ চরিত্রে ফয়জল মালিক।

সব মিলিয়ে ‘রামায়ণ’ নিয়ে যেমন বাড়ছে দর্শকদের আগ্রহ, তেমনি পারিশ্রমিকের এই বিশাল ব্যবধানও তৈরি করেছে নতুন বিতর্ক—নায়কের তুলনায় নায়িকার মূল্যায়ন কি এখনও অনেকটাই কম? এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ! এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারিশ্রমিকবলিউডযশরণবীররামায়ণলিড বিনোদনসাই পল্লবীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT