ক্রিকেট

পাকিস্তান লিগে নাহিদ রানাকে নিলো পেশোয়ার, লিটনকে করাচি

নাহিদ রানাকে পেশোয়ার, লিটনকে করাচি পাকিস্তান লিগে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদ রানাকে পেশোয়ার ও লিটনকে করাচি দলের জন্য পাকিস্তান লিগে নির্বাচিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের নতুন গতিতারকা নাহিদ রানা। সোমবার লাহোরে চলা নিলামে তাকে গোল্ড ক্যাটাগরিতে দলে টেনেছে পেশোয়ার জালমি। দলটির নেতৃত্বে আছেন বাবর আজম এবং প্রধান কোচের দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।

নাহিদকে দলে টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে দলটি। লিখেছে, ‘বাংলাদেশের গতির কারখানা থেকে নাহিদ রানা হলুদ ঝড়ের দলে যোগ দিয়েছেন। তাকে গোল্ড ক্যাটাগরিতে দলে নেয়া হয়েছে।’

নাহিদের পর দল পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে টেনেছে করাচি কিংস। এ দলে খেলবেন টি-টুয়েন্টির অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার।

এবার পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৩০ জনের বেশি খেলোয়াড়ের নাম রয়েছে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন আট জন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহীদ হৃদয়।

প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ ও সাকিব প্রথম ডাকে অবিক্রীত রয়েছেন।

বিষয়:পাকিস্তান পিএসএল পেশোয়ার বাবর রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…