বিনোদন

‘সালমান মাদক নেন’, বিস্ফোরক রামদেব

বিস্ফোরক রামদেব ও সালমান মাদক নেন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন এবং অন্যজন হাসিমুখে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলেছেন যোগগুরু রামদেব। প্রকাশ্যেই দাবি করেছেন সালমান খান মাদক নেন। শুধু তাই নয়, টেনেছেন শাহরুখের ছেলে আরিয়ান প্রসঙ্গও। মন্তব্য করেছেন অভিনেত্রীদের নিয়েও।

সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মাদক বিরোধী কর্মসূচির অংশ হয়ে রামদেব নেশামুক্ত সমাজ গঠনের ডাক দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রির সব জায়গাতেই মাদকের কারবার। রাজনীতিতেও রয়েছে।’

এরপর তিনি বলেন, ‘সালমান খান মাদক নেন। আমির খানের ব্যাপারে আমি জানি না। শাহরুখের ছেলেকে মাদক নেয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছিল। হাজতেও কাটাতে হয়েছে। আমিরের বিষয়ে জানি না। আর যদি অভিনেত্রীদের কথা বলি, তাদের পরিস্থিতি তো আরও খারাপ।’

রামদেবের এই বিস্ফোরক মন্তব্য এখন আলোচনায়। যদিও এ নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মতামত দেননি সালমান, শাহরুখ, আমির সহ অন্যান্যরা।

সূত্র: কইমই

বিষয়:আমির খান আরিয়ান খান মাদক রামদেব শাহরুখ খান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…