চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষের মুখে আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৭, জুন ২০২৬
বিনোদন
A A

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন আমির খান। সেই গৌরিকেই আগামী ৫ জুলাই বিয়ে করতে চলেছেন আমির। তৃতীয় বিয়ের দিনক্ষণ সমস্ত কিছুর প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।

তবে শুভকামনা পাওয়ার পাশাপাশি কটাক্ষের শিকারও হচ্ছেন আমির। এবার বলি তারকার সমর্থনে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার।

আমির ও গৌরীর বিয়ে নিয়ে অনেক ভক্ত উচ্ছ্বসিত হলেও, সমাজমাধ্যমের একাংশ প্রশ্ন তুলছে ৬০ বছর বয়সে অভিনেতার তৃতীয় বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে। এই সমালোচনার জবাবে রাখির পাল্টা প্রশ্ন “৬০ বছর বয়সে বিয়ে করতে সমস্যা কোথায়?”

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “রবার্ট ডি নিরোও দু’বার বিয়ে করেছেন এবং এখন তিনি টিফানি চেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাদের একটি মেয়েও রয়েছে, যার জন্ম ২০২৩ সালে। রবার্ট ৮০ বছরের বেশি বয়সে বাবা হয়েছেন। দাম্পত্য জীবনের সুখ বয়সের উপর নির্ভর করে না।”

নিজের দৃষ্টান্তও দিয়েছেন রাখি। তিনি জানান, তিনি যখন গুলজারকে বিয়ে করেন, তখন গুলজারের বয়স ছিল প্রায় ৪০ বছর। ১৯৭৩ সালের ১৫ মে তাদের বিয়ে হয় এবং একই বছরে তাদের কন্যা মেঘনা গুলজারের জন্ম হয়।

সেই সঙ্গে রাখি জানান, তিনি আমিরের সঙ্গে কাজ করেননি ঠিকই। কিন্তু তিনি আমিরকে অত্যন্ত আন্তরিক ও সৎ মানুষ হিসাবেই জানেন। বিবাহবিচ্ছেদের পরেও আমির যেভাবে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন, তা তার ব্যক্তিত্ব এবং মানবিকতারই প্রমাণ। এমনই মনে করেন বর্ষীয়ান অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানগৌরী স্প্র্যাটরাখি গুলজার
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT