ক্রিকেট

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

রাবি ক্রিকেট দল আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে, বিজয় উদযাপন করছে, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) ৪০ রানে হারিয়েছে রাবি ক্রিকেট দল।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি সালেহ উদ্দিন জানান, ‘বহুদিন পর আমরা বাহিরে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।’

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে রাবি। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে খুবি।

ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঢাবির সিফাত সাজিদ। ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাবির সহ-উপাচার্য ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…