শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে ‌অবস্থান কর্মসূচি করছে রাজশাহী বিভাগের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি করেন তারা।

কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা ‘দাবি মোদের একটাই, সেকেন্ড টাইম পরীক্ষা চাই’, ‘প্রশাসন জবাব চাই, সেকেন্ড টাইম কেন নাই’ ‘উই ওয়্যান্ট সেকেন্ড টাইম’ স্লোগান দেন।

অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা একপাশে অবস্থান নেয়ার কারণে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:দ্বিতীয়বার ভর্তির সুযোগ মহাসড়ক অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…