চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উৎসব শুরু আগামীকাল

এস আই সুমনএস আই সুমন
৪:৫৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম ক্যারিয়ার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

মঙ্গলবার ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস। তিনি বলেন, দুই দিনব্যাপী এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন৷ এতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিবে। ফলে ক্যাম্পাস ব্যাপী চাকরির নিয়োগ, ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার মূলক সেমিনার, ট্রেনিং এবং ওয়ার্কশপ, কুইজ প্রতিযোগিতা এবং কর্পোরেট নাইটের সুবিধা পাবে শিক্ষার্থীর।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক মো. হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বুধবার ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে শুরু হয়ে উৎসবটি শেষ হবে ১৯ অক্টোবর। ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ, লোটো, প্রাণ, ব্র্যাক, পাঞ্জেরী, এডুএক্সপার্ট, ব্ল্যাক এবং আরো অন্যান্য কোম্পানি।এছাড়া উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এডুহাব, কীরণ, প্রাণ, ডেইলি স্টার, লোটো, র‍্যাম আইটি ও ব্ল্যাক বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মনিমুল হক, অধ্যাপক ড. রুকসানা বেগম, ড. মো: জহিরুল আনিস ও অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সংগঠনটির সভাপতি খন্দকার অভিষেক ইবনে শামস, সহ-সভাপতি আয়েশা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সজল।

Reneta

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সঙ্গে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীকালক্যারিয়ার উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT