ক্রিকেট

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক শান্ত

ক্রিকেটার শান্ত মাঠে প্রস্তুত, হেলমেট ও গ্লাভস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক শান্ত ক্রিকেট মাঠে প্রস্তুত, ক্যাপ ও গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে অধিনায়কের নাম জানিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। আসন্ন টুর্নামেন্টে ফ্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন নাজুমল হোসেন শান্ত।

সোমবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বিপিএল নিলামের আগেই শান্তকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল রাজশাহী। অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে ফ্যাঞ্চাইজিটি বলেছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগামী ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটের বিমান ধরবে তারা।

বিষয়:নাজমুল হোসেন শান্ত রাজশাহী সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…