চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ঘিরে নানা বিতর্ক, যা বলছেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ক্রিকেটে মিরাজ ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে চলতি আসরে বিতর্কের শুরু হয় টিকিট অব্যবস্থাপনা নিয়ে। টিকিট না পেয়ে মিরপুরে স্টেডিয়ামে গেট ভাঙার ঘটনা ঘটে। আরও অনিয়ম তো ছিলই। সব ছাপিয়ে গেছে কয়েকটি ফ্র‌্যাঞ্চাইজির পারিশ্রমিক বকেয়া কাণ্ডে। বিষয়গুলো নিয়ে কথা বলেছেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আসরে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে আছে খুলনা। বাকি দুই ম্যাচ খুলনার জন্য ‘ডু অর ডাই’। একটিতে হারলে বাদ পড়ে যাবে দলটি। বৃহস্পতিবার দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচে নামবে খুলনা। আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে দলটি। শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ।

জাতীয় দল তারকার কাছে প্রশ্ন যায়, বিপিএলের নানান বিতর্কিত কাণ্ডের বিষয়ে। মিরাজের জন্য বিষয়গুলো প্রথমবার। এসব সমাধানে সকল পক্ষের সহযোগীতা কামনা করেন তিনি। বললেন, ‘দেখেন, আমরা তো এরকম পরিস্থিতির ভেতর কখনো পড়িনি। আর এটা প্রতিটা মানুষের জন্যই প্রথমবার। আপনাদের জন্যও কিন্তু প্রথমবার এমন পরিস্থিতি। আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই সমর্থন করা উচিত।’

Banglabid

‘কারণ দেখেন, আপনি যেটা বললেন, গেট ভেঙে টিকিট পাচ্ছে না, খেলা দেখছে। নতুন কোনকিছু আসে, কঠিন হয়। এবার একটু কঠিন হচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষ পাশে থাকা গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো হচ্ছে, আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডল করবে।’

‘দিনশেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। আমরা যদি এ জিনিসগুলো ঠিকঠাক মতো মেইনটেন না করি, ঠিকঠাক ইউটিলাইজ না করতে পারি; তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে। আমাদের সবার বদনাম হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের কোনরকম বদনাম না হয়। আমরা খুব সুন্দরভাবে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, বিশ্বে আমরা ভালো করলে বাহবা দেয়; সে জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখা।’

বিপিএলে এবার সবচেয়ে বিতর্কিত বিষয় ক্রিকেটারদের পারিশ্রমিক। দুর্বার রাজশাহী ক্রিকেটাররা অনুশীলন বয়কট এবং দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট করার ঘটনাও ঘটেছে। দলটির পক্ষে ক্রিকেটারদের দেয়া চেক দুবার বাউন্স হওয়ার ঘটনা ঘটেছে। এমন কাণ্ডে ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে মিরাজের। জানালেন তার দল খুলনার ক্রিকেটারদের ইতিমধ্যে ৪০ শতাংশ পারিশ্রমিক দেয়া হয়েছে। শিগগিরই ৩০-৩৫ শতাংশ পেমেন্ট দেয়া হবে।

Reneta

‘আমাদের টিমে ইতিমধ্যে ৪০% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের কথা হয়েছে। তিনি বলেছেন এই সপ্তাহের ভেতর ৩০-৩৫% পেমেন্ট করে দেবেন। অলমোস্ট তো ৭০% এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাবো।’

এরপর জানালেন পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় অনুভূতির কথা, ‘অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ। সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে। তারা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে কথা বলবে, সবার সঙ্গে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে। সেক্ষেত্রে যদি সমস্যা হয়, ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান দেবে আমার কাছে মনে হয়।’

‘দেখেন, একটা জিনিস দেখেন, এবছর পরিস্থিতি একটু আলাদাভাবে হয়েছে। এর আগে কিন্তু এরকম কখনো হয়নি। আমার কাছে মনে হয় এই প্রথম এরকম পরিস্থিতি ঘটেছে। সবাই একটু ইয়ের ভেতর আছে, সবাই যদি চিন্তা করে যে না এখন আমাদের দেশ সেটেল নেই। এরজন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, এখানে যারা দায়িত্বে আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা এটা নিয়ে কাজ করবে। আশা করি তারা সুন্দর, ভালো একটা সমাধান দেবে। এবং তারা অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে থাকবে সবসময় আমার কাছে মনে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাবিপিএল ২০২৫মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোলিংয়ে আবারও শীর্ষে আদিল, বড় লাফ নোমান-ওয়ারিকানের

পরবর্তী

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

পরবর্তী
শিবলী রুবাইয়াতের ছবি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

চ্যানেল আই অনলাইন এর জনপ্রিয় নাটকের চরিত্ররা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেনা পাওনা’য় মুগ্ধ দর্শক, চাহিদায় বাড়ছে এপিসোড!

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT