চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিকের স্ত্রীকে বলের আঘাত, তাতে পারিশ্রমিক বিলম্বিত রাজশাহীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট, ম্যাচ না খেলার হুমকি। জল বহুদূর গড়ায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে অবশেষে মাঠে ফিরেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বৃহস্পতিবার অনুশীলন করেছে দলটি। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি জানালেন পারিশ্রমিক বিলম্ব হওয়ার কারণও। বলেছেন, মালিকের স্ত্রী গায়ে বলের আঘাত লেগেছিল, যে কারণে পারিশ্রমিক বিলম্বিত হয়েছে। আশা করছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক হাতে পাবেন ক্রিকেটাররা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকাল দশটায় অনুশীলন করে দুর্বার রাজশাহী। শেষে সংবাদমাধ্যমে পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয়ে কথা বলেন মেহরাব।

‘এটা সত্য যে আমাদের পারিশ্রমিক ২৫ শতাংশ এখনও হয়নি। এরইমধ্যে সংবাদমাধ্যমে এসেছে। আমাদের দলের পক্ষ থেকেও বার্তা দেয়া হয়েছে। গতকাল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে। তিনি আমাদের মালিকের সঙ্গেও কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক নগদে হবে। আরও ২৫ শতাংশ অর্থ চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই দেবে বলেছে।’

Banglabid

মেহরাব হোসেন অপি জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ব্যাট বল তুলে রাখলেও ক্রিকেটের সাথেই আছেন। রাজশাহীর টিম ম্যানেজারের দায়িত্বে আছেন। সাবেক এ ক্রিকেটার পারিশ্রমিকের সংক্রান্ত বিষয়ে ক্রিকেটারদের পক্ষে থাকার কথাই জানালেন। তার মতে, পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলছেন। সঙ্গে জানালেন, বিলম্ব হওয়ার কারণও।

‘ক্রিকেটারদের পক্ষটা অবশ্যই আগে দেখব। তারা সবাই পেশাদার। পারিশ্রমিকের জন্যই কিন্তু তারা খেলে। বিপিএলই তাদের আয়ের বড় উৎস। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্ব হয়েছে। আমাদের মালিক দেশে ছিলেন না। আমাদের ৩ তারিখে পারিশ্রমিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মালিকের স্ত্রী মাঠেই বলের আঘাত পান। যে কারণে পারিশ্রমিক বিলম্বিত হয়ে যায়। গতকাল পর্যন্ত আমাদের যে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক হয়ে যাবে। পারিশ্রমিকটা হয়ে যাওয়া মাত্রই, ক্রিকেটারদের আয়ের উৎস যদি ভালো থাকে সেটার প্রতিফলন মাঠেও ঘটবে আমার বিশ্বাস। আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে এবং পারিশ্রমিক নিয়ে হতাশ হবেন না। আগামীতে আমাদের পথচলাটা যেন সুন্দর হয়, সেভাবেই চেষ্টা করছি।’

বৃহস্পতিবার দুপুরের মধ্যে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক নগদ এবং ১৯ তারিখের একটি চেক দেয়ার কথা জানিয়েছেন মেহরাব হোসেন। বলেছেন, ‘বিপিএল কিন্তু ক্রিকেটারদের আয়ের একটা বড় উৎস। সেই টাকা না পেলে মান-অভিমান অনেককিছুই চলে আসে। সেখান থেকে মনে হয় ক্রিকেটাররা (অনুশীলন না করার) সিদ্ধান্তটি নিয়েছিল। তারপরেও আমরা তাদের বিশ্রাম নেয়ার জন্যই বলেছি। পরের দিকে যা হয়েছে আমরাও চাইনি। তবে মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজকের মধ্যেই টাকা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকে দুপুরের মধ্যেই আসবেন মালিক। বিকেলের আগেই পারিশ্রমিক দিয়ে দেয়া হবে। আজকেই ২৫ শতাংশ নগদ অর্থ দেয়া হবে এবং আরও ২৫ শতাংশের অর্থ ১৯ তারিখের একটি চেক আজকেই দিয়ে দেয়া হবে। যার ফলে পারিশ্রমিকের ৫০ শতাংশ আজকেই সম্পন্ন হয়ে যাবে।’

Reneta

‘আমার মনে হয় গতকাল রাতের পর থেকে ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছে এবং মানসিকভাবেও তারা ভালো অবস্থায় আছে। পেশাদারদের ক্ষেত্রে পারিশ্রমিকের অর্থটা যখনই পকেটে চলে আসে, ভালো খেলার জিনিসগুলো কিন্তু জেগে ওঠে। সেক্ষেত্রে তারা সবাই ফুরফুরে মেজাজে আছে। ভালোভাবে অনুশীলন করছে।’ যোগ করেন মেহরাব।

বিপিএল শুরুর দিকে ফ্র‌্যাঞ্চাইজিগুলোর কিছু অব্যবস্থাপনাও দেখা যায়। রাজশাহীও তার ব্যতিক্রম ছিল না। কিট ব্যাগ সংক্রান্ত জটিলতা দেখা গেছে দলটির মাঝে, সিলেট পর্বেও কিট ব্যাগ দেখা যায়নি। সেই জটিলতার ব্যাখ্যা দিয়েছেন অপি। বলেছেন, ‘কিট ব্যাগের বিষয়টা হল, আমরা ভারত থেকে অর্ডার করেছিলাম। অতিরিক্ত ওজনের কারণে শুধু হেলমেট, প্যাড আর গ্লাভস এসেছে। কিটব্যাগটা আসেনি। ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্র পাইনি। তাই আমরা আনতে পারিনি। অন্যান্য দলগুলো হয়তো প্রক্রিয়াটা আরও আগে শুরু করেছিল। এটাও সত্য যে আমরা এটাও একটু দেরি করেছি। বিপিএল ঘনিয়ে আসার সময় আমরা অর্ডার করেছিলাম। এজন্য বিলম্বিত হয়েছে।’

তার মতে, এসব বিষয় আরও গোছানো হওয়া দরকার ছিল। আগামীতে যেন এমন জটিলতা সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন অপি। তার ভাষ্যে, ‘আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাত। এটা আমাদের জন্য একটা শিক্ষনীয় বিষয় ছিল। যেহেতু নতুন ফ্র‍্যাঞ্চাইজি। আশা করি অন্যান্য দলগুলোও এটা দেখেছে এবং তারা সতর্ক থাকবে। আগামীতে যেন এগুলো যেন সুসম্পন্ন হয়, সবারই যেন সজাগ দৃষ্টি থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বয়কটবিপিএল ২০২৫বিসিবিমেহরাবরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তাক্ত সাইফকে অটোতে হাসপাতাল নিয়ে যাওয়ায় উঠছে প্রশ্ন!

পরবর্তী

সাইফকে ছুরি মারলো কে, কী হয়েছিলো বান্দ্রার বাসায়?

পরবর্তী
সাইফের উপর ছুরি হামলা, বান্দ্রার বাসায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফকে ছুরি মারলো কে, কী হয়েছিলো বান্দ্রার বাসায়?

শাকিব খান সিনেমার চরিত্রে, ধূসর পটভূমিতে, সিনেমার প্রচারচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে দেখা যাচ্ছে শাকিবের 'দরদ'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT