রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিং ইভিএম-এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুরো নির্বাচন সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দুই সিটিতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর বিপুল সদস্য।






