চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘সহযাত্রী’ জোভান ও নিহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
বিনোদন
A A

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সহযাত্রী’ হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এটি তাদের নতুন ইউটিউব ফিল্ম!

এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সহযাত্রী’ রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ইউটিউব ফিল্মের গল্প এখনই জানাতে চান না তিনি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।’

গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা। চিত্রগ্রহণে রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করবেন রাশেদ রাব্বি।

‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান।, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

Reneta

আগামী মাসে (সেপ্টেম্বর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউব ফিল্মজোভাননিহামোস্তফা কামাল রাজরাজলিড বিনোদনসহযাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT