বিনোদন

নতুন সিনেমা ‘ওমর’ বানাবেন রাজ

স্মার্ট ব্যক্তির সমুদ্রের পেছনে ছবি, সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক সমুদ্রের পেছনে দাঁড়িয়ে আছেন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা বানাতে যাচ্ছেন চিত্রপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মিতব্য নতুন এ সিনেমাটির নাম হচ্ছে ‘ওমর’।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন বানিয়েছিলেন তরুণ এ নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

মোস্তফা কামাল রাজ জানান, আগামী জুন-জুলাই মাসে তিনি ‘ওমর’ সিনেমার শুটিং করবেন। তবে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত করেননি।

পূর্বের সিনেমাগুলো শাকিব খান, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, আরিফিন শুভ, তাহসান, শ্রাবন্তী, মিমদের নিয়ে শিল্পী তালিকায় চমক রেখেছিলেন রাজ।

‘ওমর’-এও কাস্টিংয়ে চমক থাকবে? রাজের উত্তর, গল্প চূড়ান্ত করলেও আর্টিস্ট চূড়ান্ত হয়নি, কথাবার্তা চলছে। শুটিংয়ের আগে জানাতে পারবো।

রাজের কথা ‘ওমর’ এর গল্প হবে তার আগের সিনেমার গুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না পরিচালক।

কথা প্রসঙ্গে রাজ জানালেন, প্রি-প্রডাকশন চলছে। ‘ওমর’ চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

”কয়েকটি গল্প নিয়ে কয়েকমাস যাবত কাজ করছি। আমি ও আমার টিম নিশ্চিত হয়ে অবশেষে ওমর’র গল্প চূড়ান্ত করতে পেরেছি।”

শুটিং শেষ করে ওমর-এর মুক্তির বিষয়টি জানাতে চান রাজ। তিনি মনে করেন, এখন সঠিকভাবে সিনেমা বানাতে পারলে কোনো প্রযোজক লোকসান করবেন না। রাজ বললেন, এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়।

এরমধ্যে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস এবং স্পন্সর এইসব কিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।

বিষয়:আরিফিন শুভ ওমর জাহিদ হাসান তারকাঁটা তাহসান প্রজাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…