চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ এর লুক পোস্টারে মুগ্ধ নেটিজেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৪
বিনোদন
A A
রাজকুমার এর লুক পোস্টারে মুগ্ধ নেটিজেন, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আলোচনার শীর্ষে আছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। শনিবার রাতে এ ছবির একটি লুক পোস্টার প্রকাশ হয়েছে। মুহূর্তে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে।

সব শ্রেণির দর্শকদের পাশাপাশি শোবিজের জনপ্রিয় তারকারাও শাকিবের ‘রাজকুমার’ লুকে মুগ্ধ হয়েছেন। শাকিবকে বাংলা সিনেমার ‘রাজকুমার’ হিসেবে শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, কোনাল, পরীমনি, নিরব, ইমরান, ইমন, এফএস নাঈম, নওশাবা, মন্দিরা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অনন্য মামুন, সাইফ চন্দন, চয়নিকা চৌধুরী সহ অনেকে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, লেয়ার কাটিং লম্বা চুল, মুখ ভর্তি খোঁচা দাড়ি, আবেগি চোখে তাকিয়ে আছেন শাকিব! আবছা দেখা যাচ্ছে নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি! এমন লুক দেখে নিজেদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন শাকিব ভক্তরা।

তাদের প্রত্যাশা, প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরও ‘রাজকুমার’ ছবি দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে তুলবেন বাংলা সিনেমার এই কিং খান।

প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। বিগ বাজেটের এই ছবি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘রাজকুমার’র গল্প যেমন সেভাবেই পোস্টারটি তৈরি করা। প্রকাশিত এই পোস্টারটি শেষ নয়। আরও কয়েকটি পোস্টার, গান, টিজার ও ট্রেলার সবকিছু একে একে প্রকাশ হবে।

ট্যাগ: আরশাদ আদনানরাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলশানের বাড়িটি আপাতত সালাম মুর্শেদীর দখলে থাকবে

পরবর্তী

নেপাল-বাংলাদেশের যুগান্তকারী বিদ্যুৎ চুক্তি

পরবর্তী
নেপাল-বাংলাদেশের বিদ্যুৎ সংযোগের ছবি, বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল-বাংলাদেশের যুগান্তকারী বিদ্যুৎ চুক্তি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার অস্থিতিশীল করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT