চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের ৫০০ থেকে ৫০১ উইকেটের মাঝে ‘দীর্ঘতম ৪৮ ঘণ্টা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অশ্বিন ক্রিকেট মাঠে, উইকেটের পাশে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের অসুস্থতার খবর পেয়ে রাজকোট টেস্টের মাঝপথে চেন্নাইতে চলে গিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেয়ার মাত্র কয়েকঘণ্টা পর স্পিন-অলরাউন্ডার নিজেকে ম্যাচ থেকে প্রত্যাহার করে নেন। পরে অবশ্য ফিরে বোলিং করে উইকেটও পেয়েছেন।

অশ্বিনের স্ত্রী পৃথি পরে পারিবারিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট লিখেছেন। ৩৭ বর্ষী ক্রিকেটারের ৫০০ ও ৫০১তম টেস্ট উইকেটের মধ্যে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে মাইলফলক না গড়তে পারায় অপেক্ষার প্রহর বাড়ার কথাও উল্লেখ করেছেন।

‘হায়দরাবাদে আমরা ৫০০ উইকেট তাড়া করেছিলাম, সেখানে হয়নি। ভাইজাগেও (বিশাখাপত্তম) হয়ে ওঠেনি। অনেক মিষ্টি কিনে রেখেছিলাম। ৪৯৯ উইকেট পাওয়ার পর সবাইকে দিয়েছিলাম। এরপর ৫০০ উইকেট পাওয়ার সময়টা নীরবে চলে গেল। ৫০০ থেকে ৫০১ পাওয়ার ভেতর অনেককিছু ঘটে গেছে। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা।’

Banglabid

‘তবে এই লেখা ৫০০ উইকেট এবং আগের ৪৯৯ উইকেটের জন্যও। কী অসাধারণ অর্জন। কী অসাধারণ মানুষ। আমি তোমাকে নিয়ে গর্বিত রবি অশ্বিন। আমরা তোমাকে ভালোবাসি!’

চতুর্থ দিনে তৃতীয় সেশনে প্রথমে ফিল্ডিং করতে নামেন অশ্বিন। তাকে ম্যাচে ফেরানোর জন্য বিসিসিআই একটি চার্টার্ড প্লেনের ব্যবস্থা করেছিল। কঠিন পরিস্থিতি মোকাবিলা, ক্রমাগত ভ্রমণের কারণে মানসিক আঘাত এবং ক্লান্তি সত্ত্বেও মাঠে নেমে ছিলেন সতেজই। পরে ইংলিশ ব্যাটার টম হার্টলিকে বোল্ড করে ৫০১তম টেস্ট উইকেটের দেখা পান অশ্বিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনইংল্যান্ডপৃথিভারতভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজরাজকোটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT