অপরাধ

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

নেতা যুবক মোবাইল হাতে, প্রকৃতি পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা যুবক প্রকৃতি পরিবেশে মোবাইল ব্যবহার করছেন, শান্ত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শেখ সুমন সবুজ (৩০)কে গুলি করে হত্যা করছে সন্ত্রাসীরা। নিহত সবুজ বরাট ইউনিয়নের সামুল আলম বাবুর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের ভাতিজা।

রোববার (২৪ এপ্রিল) রাতে বাড়ি ফেরার পথে সবুজকে হত্যা করা হয়।

নিহত সবুজের চাচা শেখ ফরিদ জানান, সবুজ রাত সাড়ে ৯টার সময় উড়াকান্দা পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ ইউকে ব্রিজ থেকে বাড়িতে এসে ঘরের মধ্যে হিসেব করছিল। এমন সময় বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে এক দল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে জানালা দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে সবুজের মাথায় কয়েকটি গুলি লাগে। সাথে সাথে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফরিদপুর নেয়ার পরামর্শ দেয়। পরে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরেই তার মৃত্যু হয়।

এঘটনায় রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানন, ঘটনার শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:ছাত্রলীগ নেতা রাজবাড়ী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…