বিনোদন

নায়করাজের প্রয়াণ দিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

২১ আগস্ট সন্ধ্যায় চ্যানেল আইয়ের পর্দায় শাইখ সিরাজের ‘রাজাধিরাজ রাজ্জাক’

নায়করাজের জন্মবর্ষে দিনব্যাপী অনুষ্ঠান, দুইজন বিশিষ্ট ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়করাজের জন্মবর্ষে দিনব্যাপী অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তির ছবি, যা বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ আগস্ট বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়ক রাজ রাজ্জাকের প্রয়াণ দিবস। ঢাকাই সিনেমার নক্ষত্র পতনের দিনে চ্যানেল আইয়ের পর্দায় দিনভর থাকছে নায়করাজ স্মরণ আয়োজন। তারই ধারাবাহিকতায় এদিন দেখানো হবে তাকে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বায়োপিকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বৃহস্পতিবার (২১ আগস্ট জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

বাংলাদেশের কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। যা নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।

এ বায়োপিকে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।

বিষয়:চ্যানেল আই নায়করাজ রাজাধিরাজ রাজ্জাক রাজ্জাক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…