বিনোদন

নারীদের অনুপ্রেরণা যোগাবে দুই নায়িকার বিজ্ঞাপন

দুই নায়িকা বিজ্ঞাপনে নারীদের অনুপ্রেরণা যোগাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নায়িকা বিজ্ঞাপনে নারীদের অনুপ্রেরণা যোগাচ্ছে, একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ ওভিসি তৈরি করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির পরিচালক আবু রায়হান জুয়েল। সেখানে তিনি চমক দিয়েছেন নতুন দুই নায়িকাকে এক করে!

অভিনয় করছেন ধ্যাততেরিকি ছবির নায়িকা ফারিন খান ও মুক্তির অপেক্ষায় থাকা ‘মুক্তি’ ছবির নায়িকা রাজ রিপা।

পরিচালক জানান, এতে পর্বতারোহী হিসেবে দেখা যাবে ফারিনকে এবং নারী ক্রিকেটার হিসেবে দেখা যাবে রাজ রিপাকে। তাদের এই বিজ্ঞাপনটি নারীদের অনুপ্রেরণা যোগাবে।

আবু রায়হান জুয়েল বলেন,  চ্যালেঞ্জিং দুটি চরিত্র। দারুণভাবে ফুুটিয়ে তুলেছেন ফারিন ও রাজ রিপা। অভিনয় করতে গিয়ে দুজনেই সামান্য আহত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের একটি অনলাইন বিজ্ঞাপনে তাদেরকে ক্রিকেটার ও পর্বতারোহী হিসেবে দেখা গেছে।

নির্মাতা জানান, বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভের সৌজন্যে। এরই মধ্যে ওভিসিটি সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে।

বিষয়:ওভিসি ক্রিকেটার ধ্যাততেরিকি নায়িকা নারী দিবস ফারিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…