চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শীত আরও বাড়বে, ঢাকায় তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশে দিনে তাপমাত্রা আরও কমবে, সেই সাথে বাড়বে শীত। সারাদেশেই কমবেশি ঘন কুয়াশা বিরাজমান। রাজশাহী, রংপুর, খুলনা, বিভাগে বেশির ভাগ স্থানে এবং ঢাকার আশেপাশের কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছে।

সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসের সিনপটিক অবস্থায় দেখা গেছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে দিনাজপুর এবং নওগাঁর বদলগাছিতে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাত: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

শৈত্য প্রবাহ: যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ কয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে

Reneta

তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ৯টার পর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ২৪ জানুয়ারি সকাল ০৯টার পর ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুক থাকতে পারে।

কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৫ জানুয়ারি দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াতাপমাত্রা হ্রাসবৃষ্টি পূর্বাভাসশীত বাড়বেসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কুখ্যাত অপরাধী’ হিসেবে বেনজিরের মামলা পরিচালনা হবে কঠোরভাবে: চিফ প্রসিকিউটর

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপে অভিষেক ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন ইয়ামাল

জুন ১৫, ২০২৬

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর দেয়া জোতার নামের রিস্টব্যান্ড পরে অনুশীলনে পর্তুগাল

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT