বাংলাদেশ

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

বৃষ্টির মধ্যে ঝড়ের সময় ঝড়ের ঝাপটা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় ঝড়ের ঝাপটা এবং ঝড়ের বাতাসের কারণে ঝড়ের ঝাপটা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশজুড়ে তাপপ্রবাহের সঙ্গে ঝড়-বৃষ্টিও চলছে। এর মধ্যেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন দেশের কয়েকটি বিভাগে ভারি বৃষ্টিপাত হতে পারে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া বার্তায় বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিষয়:আবহাওয়া আবহাওয়া অদিদপ্তর পবিত্র ঈদুল আজহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…