পরিবেশ

বৃষ্টির আভাস রাজধানীতে, কমবে তাপমাত্রা

বৃষ্টির কারণে রাজধানীর রাস্তাঘাট জলমগ্ন, ঝরছে ভারী বৃষ্টি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তা পানিতে ডুবে গেছে, যানবাহন চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকায় আজ দুপুরের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বিষয়:বজ্রবৃষ্টি বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…