চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে স্বস্তির বৃষ্টি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৩ অপরাহ্ণ ০২, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বৃষ্টির মধ্যে কক্সবাজারে যানবাহন ও পথচারীরা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক সপ্তাহ ধরে কক্সবাজারসহ দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গত ১৪ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অতিরিক্ত গরমে জেলার বিভিন্ন প্রান্তের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনায় মশগুল ছিল। অবশেষে লোনা জলের সমুদ্রশহরকে গা ভিজিয়ে দিয়েছে বৃষ্টি।

বৃহস্পতিবার ২ মে সকাল থেকে বৃষ্টি নেমেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। তাপমাত্রা কমে আসছে। সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

বৃষ্টির দেখা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলেছেন নেটিজেনরা। তাদের টাইমলাইনজুড়ে বৃষ্টির গান ও কবিতার স্ট্যাটাস। অনেকে গায়ে বৃষ্টি মেখে বাড়ির ছাদ ও রাস্তার ধারে দুহাত উঁচিয়ে স্বস্তি নিচ্ছেন। অনেকে এদিক-ওদিক ছুটে চলছেন।

কক্সবাজার শহরের সিয়াম সোহেল বলেন, অনেকদিন বৃষ্টির অপেক্ষায় ছিলাম। অতিরিক্ত গরম সহ্যের পর বৃষ্টি দেখা দিয়েছে। তাই বৃষ্টিস্নানের ভিডিও তৈরি করে প্রিয়জনকে পাঠালাম। বৃষ্টিভেজা শরীরে অনেক ভালো অনুভূতি হচ্ছে।

শহরের ঘুনগাছ তলার রিকশাচালক সেলিম কায়সার বলেন, এই কয়েকদিনে যে গরম পড়েছে, রিকশার প্যাডেল ঘুরালে মনে হয় জানটা বেরিয়ে যাবে। আজ স্বস্তির বৃষ্টি হচ্ছে। কী-যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, বৃষ্টি আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে তাপমাত্রা কমে যাবে।

তিনি বলেন, কক্সবাজারে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

ট্যাগ: কক্সবাজারকক্সবাজারে বৃষ্টিস্বস্তির বৃষ্টি কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাফিয়ান কাইয়ুম

পরবর্তী

বাজে ব্যাটিংয়ে সিরিজ হারল মেয়েরা

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজে ব্যাটিংয়ে সিরিজ হারল মেয়েরা

কৃষক ধানের ঝুড়ি বহন করছে, মাঠে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT