তীব্র গরমে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে ৬ জেলায় ৮ মৃত্যু
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে চলা তীব্র গরম ও হিটওয়েভে জর্জরিত রাজধানীবাসীর জীবনে বিকেলে স্বস্তি নিয়ে আসে বৃষ্টি। তবে রাজধানীতে স্বস্তি নিয়ে আসলেও কালবৈশাখীর থাবায় বজ্রপাতে গাইবান্ধায় ৩ জন, নাটোরে ১ ও বগুড়ায় ১ ও জামালপুরে ১, পঞ্চগড়ে ১, সিরাজগঞ্জে ১ জনসহ ৬ জেলায় ৮ জনের মৃত্যু হয়। আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে রোদের তীব্রতা কিছুটা কমবে, পাশাপাশি উত্তরাঞ্চলের রংপুরসহ বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



