চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস রেলমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
বাংলাদেশ
A A

রাজধানীর গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে রেলমন্ত্রীর সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ করেছেন। এসময় বহুতল আবাসিক ভবন নির্মাণ করে উচ্ছেদকৃত সকল পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।

বৃহস্পতিবার ১৫ জুন দুপুরে রেলমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

রাজধানীর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার গোপীবাগ (টিটিপাড়া) হরিজন ও তেলেগু কলোনীর উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসন এবং নতুন করে পুনর্বাসন ছাড়া কোন উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবিতে রেলপথ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আন্তরিকতার সাথে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এসময় তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রেলমন্ত্রী বলেন, পুনর্বাসন ছাড়া আর একটি পরিবারকেও সেখান থেকে উচ্ছেদ করা হবে না। ওই কলোনী থেকে ইতোপূর্বে উচ্ছেদকৃত সকল পরিবারকেও যথাযথ পুনর্বাসন করা হবে।

তিনি জানান, গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দাদের জন্য সেখানে অতি দ্রুত বহুতল আবাসিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।

Reneta

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ সময় ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্তরিক। তিনি জানান, তিনি নিজেও সম্প্রতি ওই কলোনী পরিদর্শন করে কলোনীর বাসিন্দাদের সার্বিক অবস্থা সরেজমিনে দেখে এসেছেন।

সাক্ষাৎকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত রেলমন্ত্রীকে এ বিষয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এতে বলা হয়, ২০১৯ সালে ওই কলোনীর ১১২টি পরিবারকে প্রথম দফায় উচ্ছেদ করা হয়। সেসময় প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে পুনর্বাসনের লক্ষে উচ্ছেদকৃত ১১২ পরিবারের তালিকা তৈরী করা হলেও আজ পর্যন্ত তাদের কোন ধরনের পুনর্বাসন করা হয়নি। পরে আরও ২৭টি পরিবারকে তালিকা প্রণয়ন ছাড়াই উচ্ছেদ করা হয়। এখনও হরিজন ও তেলেগু সম্প্রদায় মিলে যারা ওই কলোনীর বাসিন্দা আছেন তাদেরকে কয়েকদিন পরপর প্রকল্পের কর্মকর্তারা গিয়ে যেকোন সময় উচ্ছেদ করা হবে মর্মে মৌখিকভাবে জানিয়ে আসছেন। এমতাবস্থায় কলোনীর বাকি পরিবারগুলো সার্বক্ষণিক উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ইতোপূর্বে দুই দফায় উচ্ছেদকৃত ১৩৯ পরিবারের সদস্যরা কলোনীর বাকি পরিবারগুলোর সাথে তাদের ঘরে গাদাগাদি করে মানবেতরভাবে বসবাস করছেন। কোন ধরনের পুনর্বাসন ছাড়াই এই উচ্ছেদ অত্যন্ত মানবেতর এবং নিশ্চয়ই তা মানবাধিকার পরিপন্থী।

স্মারকলিপিতে বলা হয়, প্রায় ২০০ বছর আগে ভারতের বিভিন্ন এলাকা থেকে হরিজন ও তেলেগু সম্পদ্রায়ের মানুষকে এখানে পরিচ্ছন্নতার কাজ, রেলওয়ের কাজসহ বিভিন্ন কাজের প্রয়োজনে আনা হয়। উপরোক্ত কলোনীর বাসিন্দারা আগে ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কলোনী করে বসবাস করতেন। ৪০-৪৫ বছর আগে ফুলবাড়ীয়া এলাকার উন্নয়ন কাজের প্রয়োজনে তাদেরকে সেখান থেকে বর্তমান গোপীবাগ (টিটিপাড়া) কলোনীতে আনা হয়। এদের পূর্ববর্তী প্রজন্ম বাংলাদেশ রেলওয়েতে কর্মরত থাকলেও বর্তমান প্রজন্মের অধিকাংশকেই রেলওয়েসহ সরকারি কোন প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়া হয়নি। তারা নগরীর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে অতি সামান্য উপার্জনে কোনোরকমে দিনাতিপাত করছেন।

প্রায় ২০০ বছরে তাদের কোন স্থায়ী জমি বা বসতভিটা নেই। তারা বংশপরম্পরায় এ দেশের নাগরিক হলেও কলোনীর গাদাগাদি করা মানবেতর জীবনের বাইরে অন্য কোন নাগরিক সুবিধা পান না। সমাজের অন্যান্য অংশের মানুষের সাথে তাদের স্বাভাবিক মেলামেশার সুযোগও নেই। তাদেরকে অন্য কোথাও বাসাভাড়া কেউ দেয় না। এমতাবস্থায় অন্য কোন জায়গায় তাদের বিকল্প পুনর্বাসন না করে বর্তমান বসতি থেকে উচ্ছেদ করে দিলে তাদের যাওয়ার আর কোন জায়গা থাকবে না। তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দাদের বিকল্প পুনর্বাসনের মাধ্যমে এ বিপুল সংখ্যক মানুষের নূন্যতম মাথা গোজার ঠাঁই নিশ্চিত করার জরুরি।

কলোনীর বাসিন্দাদের সাথে রাণা দাশগুপ্তের সাক্ষাৎ
গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দারা বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্তের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাদের বাসস্থান ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য ঐক্য পরিষদের আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার জন্য রাণা দাশগুপ্তকে তারা অনুরোধ করেন।

এ্যাড. দাশগুপ্ত বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর সমঅধিকার নিয়ে বসবাসের নিশ্চয়তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। হরিজন ও তেলেগু সম্প্রদায়ের মানুষদের বসবাসের অধিকারের প্রশ্নেও ঐক্য পরিষদ সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, গোপীবাগ কলোনীর বাসিন্দা রাজেন লাল, পারদ লাল, রাজীব চন্দ্র দাস, সীতা রাণী, রঞ্জয় দাস, শিল্পী রাণী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপীবাগরেলমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT