রাজনীতি

ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জন্য আত্মঘাতী: মির্জা ফখরুল

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিবিদ, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের সাথে চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় কোরামে অন্তর্ভুক্ত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে এই ধরনের রেল করিডোর সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী।

রোববার (৩০ জুন) সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে রেল সুবিধা ও চুক্তি আামাদের দেশের জন্য স্বাধীনতার হুমকি।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো, এসব চুক্তি বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামী পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার সংখ্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির যে গভীর ফাঁদ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এধরনের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি জনগন মেনে নেবে না।

বিষয়:বিএনপি ভারত-বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…