ওড়িশায় রেল দুর্ঘটনা: এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনরা
ওড়িশায় রেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে স্থানান্তর ও উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আহত শত শত মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। নিখোঁজদের সন্ধানে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল এবং দুর্ঘটনাস্থলে যাচ্ছেন স্বজনরা। এ অবস্থার মধ্যেই শনিবার সরকারিভাবে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছে, সিগন্যালের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ২শ’ ৯৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





