আন্তর্জাতিক

প্রতিপক্ষ স্মৃতি ইরানিকে দলীয় সমর্থকদের উপহাসে ক্ষিপ্ত রাহুল গান্ধী

রাহুল গান্ধী ও স্মৃতি ইরানি আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষ স্মৃতি ইরানি ও রাহুল গান্ধী আলোচনায় অংশগ্রহণ করছেন, রাজনৈতিক বিতর্কের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের লোকসভা নির্বাচনে প্রতিপক্ষ দল বিজেপি’র পরাজিত প্রার্থী স্মৃতি ইরানিকে নিয়ে দলীয় সমর্থকদের উপহাসে ক্ষিপ্ত হয়েছেন দেশটির কংগ্রেস দলীয় নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এখনও স্মৃতিকে ট্রোল করছেন অনেকেই এমনকি কংগ্রেসের অনেক সমর্থক-কর্মী কদর্য ভাষা প্রয়োগও করে ফেলছেন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১২ জুলাই) শুক্রবার ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এই ব্যাপারে টুইট করে দেশটির সাবেক কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

চলতি বছরের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অমেঠি থেকে বিজেপির হয়ে লড়ে জয় ছিনিয়ে আনতে পারেননি স্মৃতি ইরানি। কংগ্রেস নেতা কিশোরীলাল শর্মার কাছে পরাজয় হয়েছে তার। অথচ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে অমেঠিতে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেই স্মৃতি ইরানির হয়েই এবার সরব হলেন রাহুল গান্ধী।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মার কাছে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্মৃতি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকেনিয়ে কটাক্ষ, ব্যাঙ্গ, বিদ্রুপ করছেন কংগ্রেস সমর্থকরা।

বিষয়:রাহুল গান্ধী স্মৃতি ইরানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…