আন্তর্জাতিক

বাড়ি গাড়ি কিছুই নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর!

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা দুই দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নামে কোন বাড়ি বা ফ্ল্যাট নেই। এমনকি নিজের একটি গাড়িও নেই তার। স্থাবর-অস্থাবর সব মিলিয়ে ২০ কোটি টাকার সম্পত্তি আছে তার। ভারতের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় এই তথ্য জানিয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ৩ মার্চ বুধবার দুপুরে ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী। এসময় হলফনামায় তিনি জানিয়েছেন, তার কাছে ৯ দশমিক ২৪ কোটি রুপির অস্থাবর সম্পত্তি আছে। তার মধ্যে ৫৫ হাজার রুপি নগদ, ২৬ লাখ ২৫ হাজার রুপি ব্যাংকে জমা, ৪ কোটি ৩৩ লাখের বন্ড এবং শেয়ার, ৩ কোটি ৮১ লাখের মিউচ্যুয়াল ফান্ড, ১৫ কোটি ২১ লাখ রুপির স্বর্ণের বন্ড এবং ৪ লাখ ২০ হাজার রুপির গয়না আছে।

লোকসভার সংসদ সদস্য থেকে বহিষ্কারের পর দিল্লির সরকারি বাসভবন ছাড়তে হয় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। পরে আদালতের নির্দেশে এমপি পদ ফিরে পেলেও সেই সরকারি বাংলোয় তিনি আর যাননি। তার স্থাবর সম্পত্তিতে ১১ কোটি ১৫ লাখ রুপির জমি আছে। তার মধ্যে দিল্লিতে বোন প্রিয়াঙ্কার সঙ্গে যৌথ মালিকানায় একটি কৃষিজমি আছে।

ভারতের গুরুগ্রামে জনপ্রিয় নেতা রাহুল গান্ধীর অফিস করার মতো একটি জায়গা আছে। যার বর্তমান মূল্য ৯ কোটি রুপি। কৃষিজমিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া হলেও জায়গাটি রাহুলের নিজস্ব বলে দাবি করা হয়েছে হলফনামায়।

বিষয়:ভারত রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…