চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় রাহুল গান্ধী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
আন্তর্জাতিক
A A

ভারতে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করার সময় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং বেশ কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে আজ আটক করেছে পুলিশ।

সরকারের বিভিন্ন সংস্থার ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করার জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্য বিজয় চকে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়।

বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীকে একটি পুলিশ বাসে রাখা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানাননি। বিজয় চক বিক্ষোভ স্থল থেকে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের আটক করে আলাদা পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়।

কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য জয়রাম রমেশ টুইট বার্তায় বলেন, সকল কংগ্রেস সংসদ সদস্য বিজয় চকে থামলেন এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে তাদের বাধা দেয়া হলো। তাদের জোরপূর্বক গ্রেপ্তার করা হলো। এখন আমরা পুলিশ বাসে রয়েছি, এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন। সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সম্পর্কিত অর্থ পাচারের মামলায় দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের জন্য ইডির সামনে হাজির হওয়ার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সংসদ সদস্যরা এর আগে সংসদে দলের কৌশল নির্ধারণের জন্য জড়ো হয়েছিল।

একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তদন্ত সংস্থার সামনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহুল গান্ধীসোনিয়া গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT