চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল হেরাল্ড মামলা: রাহুল–সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচনী আলোচনা সভায় নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড অর্থপাচার মামলায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) নতুন একটি এফআইআর দায়ের করেছে। মোট ৬ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের নামে এ মামলা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এফআইআরে আরও আছেন, স্যাম পিত্রোদা, সুমন দুবে, সুনীল ভানদারি ও এক অজ্ঞাত ব্যক্তি। একইসঙ্গে নাম রয়েছে এজেএল, ইয়াং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের। অভিযোগ, প্রতারণার মাধ্যমে এজেএল নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

ডোটেক্স নামে কথিত একটি শেল কোম্পানি ইয়াং ইন্ডিয়ানকে ১ কোটি টাকা দেয়। অভিযোগ, ওই লেনদেনের মাধ্যমে ইয়াং ইন্ডিয়ান কংগ্রেসকে ৫০ লাখ টাকা দিয়ে প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ থাকা এজেএল–এর নিয়ন্ত্রণ নেয়।

ইডি–এর অভিযোগের ভিত্তিতে ৩ অক্টোবর এফআইআরটি করা হয়। এর আগের দিন আদালত ১৬ ডিসেম্বর পর্যন্ত রায় ঘোষণা স্থগিত করে।

বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসকে আই নিড করাপশন বলে আক্রমণ করে বলেন, কংগ্রেসের পরিবারই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।

২০১২ সালে সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, কংগ্রেস নেতারা প্রতারণা করে ন্যাশনাল হেরাল্ড প্রকাশক এজেএল এর নিয়ন্ত্রণ নিয়েছেন। আর্থিক সংকটে ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড প্রকাশ বন্ধ হয়ে যায়। পরে কংগ্রেস ৯০ কোটি টাকার ঋণ দেয়, যা শোধ না হওয়ায় তা শেয়ারে রূপান্তরিত হয় এবং ইয়াং ইন্ডিয়ান কোম্পানির হাতে যায়।

ইডি দাবি করছে, মোট অর্থপাচারের পরিমাণ ৫ হাজার কোটি টাকার বেশি, যার মধ্যে এজেএল এর সম্পদ ২ হাজার কোটি টাকা। ইতোমধ্যে ৬৬১ কোটি টাকার সম্পত্তি ও ৯০ দশমিক ২ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।

তাদের তদন্তে পাওয়া গেছে, ১৮ দশমিক ১২ কোটি টাকার ভুয়া অনুদান, ৩৮ কোটি টাকার ভুয়া অগ্রিম ভাড়া ও ২৯ কোটি টাকার অপ্রামাণিক বিজ্ঞাপন।

এছাড়া ডিকে শিবকুমার ও তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির নামও এসেছে অনুদান সংগ্রহে সহায়তার অভিযোগে।

ট্যাগ: এফআইআরকংগ্রেসন্যাশনাল হেরাল্ড অর্থপাচার মামলাভারতরাহুল গান্ধীসোনিয়া গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালত অবমাননার অভিযোগ: অ্যাডভোকেট ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

পরবর্তী

গ্রেড উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেলে দুই ঘণ্টা কর্মবিরতি

পরবর্তী
ঢাকা মেডিকেলে গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেড উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেলে দুই ঘণ্টা কর্মবিরতি

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় চারজন নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলি, চারজন নিহত

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT