চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভস হাতে বিশ্বকাপে আরও ভূমিকা রাখতে চান রাহুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল স্বীকার করেছেন, চোট থেকে ফিরে ৫০ ওভার উইকেটকিপিং করা তার জন্য সহজ ছিল না। কিন্তু কিপিং করতে হবে বলে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা স্পষ্টভাবে জানানোর পর এ দায়িত্ব সামলানোর জন্য প্রচুর পরিশ্রম করেছেন। বিশ্বকাপে গ্লাভস হাতে উইকেটের পেছনে অবশ্য দারুণ করছেন রাহুল। তবে আরও ভালো ভূমিকা রাখতে চান তিনি।

গত আইপিএলে উরুতে চোট পেয়ে পাঁচমাস বেঞ্চে ছিলেন রাহুল। বিশ্বকাপের জন্য ফিট হতে বেঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন করেন। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে সুযোগ পেয়ে ব্যাটের পাশাপাশি কিপিংয়েও চমক দেখান।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিপক্ষে মোহাম্মদ সিরাজের করা বলে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন রাহুল। যা এ বিশ্বকাপের সুন্দর ক্যাচগুলোর একটি। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমে কথা বলার সময় চোটকালীন সময়ে কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা শেয়ার করেন রাহুল।

Banglabid

‘আপাতত আমি ভাবছি, এটা আমার কাজের অংশ। মনে হচ্ছে আমি একজন খণ্ডকালীন উইকেটকিপারের ভূমিকা পালন করছি। খেলা থেকে ছুটি পেয়ে, সত্যিই এত বড় পর্যায়ে উইকেটকিপিংয়ে কাজ করেছি। কারণ আমি ভুল করতে চাই না, অন্তত এত বড় আসরে যা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমাকে সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং বিশ্বকাপের শেষ হওয়া পর্যন্ত করতে হবে। এখন আমার মানসিকতা এমন, উইকেটকিপিং করতে চাই এবং সেটা ভালোভাবেই।’

‘অবশ্যই কিপিং করাটা একটা বড় দায়িত্ব, যখন ৫০ ওভারের জন্য উইকেটকিপিং করতে হয়, শরীরের জন্য এটা যেকোনো কিছুর চেয়ে কঠিন হয়ে যায়। ইনজুরি থেকে ফিরে এটা একটু কঠিন ছিল, কিন্তু আমি এর জন্য অনুশীলন করছিলাম। রোহিত এবং দ্রাবিড়ের কাছ থেকে এটা স্পষ্ট ছিল, কাজটা আমাকে করতে হবে। আমি অনেক বেশি পরিশ্রম করেছি, দলের জন্য যা প্রয়োজন তা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদ্রাবিড়বাংলাদেশভারতমিরাজরাহুলরোহিতলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT