চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন রাহিতুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
শিল্প সাহিত্য
A A
রাহিতুল ইসলাম সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তি আর ডিজিটাল বাংলার মানুষের সংগ্রাম ও উন্নয়নের গল্প লিখে এবার ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। সম্প্রতি জাঁকজমকভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সেরা ৮ লেখক ও কবিকে এই সম্মাননা দেয় সোনার বাংলা সাহিত্য পরিষদ।

পুরস্কার প্রদান অনুষ্ঠঅনে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, সম্পাদক কালি কলম, সুব্রত বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর, এসবিএসপি এবারের পৃষ্ঠপোষক করা ওয়েবম্যাগ কাব্যশীলন এর সম্পাদক, কবি ফারুক মাহমুদ এই পুরস্কার তুলে দেন।

Banglabid

এসময় আরো উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা ড. মাসুদ পথিক, সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, প্রেসিডিয়াম সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী।

গত বছরের শুরুতে প্রকাশনা সংস্থা প্রথমা থেকে প্রকাশিত রাহিতুল ইসলামের ‘কল সেন্টারের অপরাজিতা‘ তে উঠে এসেছে একটি মেয়ের জীবনের নানা সংগ্রামের কথা। বরাবরই লেখক তার সব বইয়ের প্রথম রয়্যালটির অর্থ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় করেন। সেই ধারাবাহিকতায় ‘কল সেন্টারের অপরাজিতা’ থেকে প্রাপ্ত প্রথম রয়্যালটি ৫০ হাজার টাকা লেখক প্রথম আলো ট্রাস্টকে অনুদান হিসেবে দিয়েছেন। অনুদানের অর্থ থেকে প্রথম আলো ট্রাস্ট দুজনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

তথ্যপ্রযুক্তি নিয়ে গল্প উপন্যাস বা সাহিত্য রচনায় এবারই প্রথম কোনো তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন।

Reneta

পুরস্কারজয়ী রাহিতুল ইসলাম বলেন, ‘কল সেন্টারের অপরাজিতা’ আমার লেখা প্রিয় একটি উপন্যাস। আর এই উপন্যাসটির জন্য আমি এসবিএসপি সাহিত্য পুরস্কার পেয়েছি। ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাস রয়্যালটি থেকে অনুদানও দেওয়া হয়েছে। আমি মানুষের গল্প লিখি, আর আমার লেখা বই যদি মানুষের উপকারে আসে তখনি আমি মনে করবো আমার লেখা সফল হয়েছে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ সংগঠনটি গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। তারা প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে আসছে।

এই বছর সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পেয়েছেন বিশেষ সম্মাননা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পেয়েছেন গল্পকার- ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক- মামুন রশীদ, শিশুসাহিত্যিক- ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক- রাহিতুল ইসলাম ও কবি- খান মুহাম্মদ রুমেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসকবিগল্পনাটকপুরস্কাররাহিতুল ইসলামসাহিত্যিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দুইশর বেশি লিডের পর অজিদের ৪ উইকেট তুলেছে বাংলাদেশ, ডারউইনে স্বপ্নের ফানুস উড়ছেই

আগস্ট ১৫, ২০২৬

৩১ দফা দিলে ৩২ দফা পর্যন্ত পূরণ করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT