চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক পাচার মামলায় বেলজিয়াম তারকা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বেলজিয়ামের তারকা সাবেক এবং বর্তমানে দ্বিতীয় সারির লিগ লোকেরেন টেমসে খেলা রাদজা নাইংগোলানকে কোকেন পাচারের মামলায় গ্রেপ্তার করেছে ব্রাসেলস পুলিশ। সাউথ আমেরিকা থেকে ইউরোপে মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাসেলস পাবলিক প্রসিকিউটরের অফিস তথ্যটি জানিয়েছে।

ব্রাসেলস পুলিশ তাকে নিয়ে ৩০ জায়গায় তল্লাসি চালিয়েছে। এটি মূলত আন্টাওয়ার্প প্রদেশ এবং ব্রাসেলসের আশেপাশের এলাকায়। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাউথ আমেরিকা থেকে আন্টাওয়ার্প বন্দরে মাদক আমদানি এবং সেখান থেকে বেলজিয়ামে বিতরণ।

বেশ কয়েকমাস কোনো ক্লাব ছাড়া থাকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন নাইংগোলান। সেখান থেকে দ্বিতীয় সারির লিগে খেলতে নেমে অভিষেক ম্যাচে কর্নার থেকে গোল করেন।

৩৬ বর্ষী নাইংগোলানের আটকের বিষয়ে ক্লাব লোকেরেন টেমসে বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব তাকে নির্দোষ মনে করলেও এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে চায় না। আমরা শুধু এটা বলতে পারি সকালের অনুশীলনে সে অনুপস্থিত ছিল। ক্লাব কালকের ম্যাচের দিকে মনোযোগ নিবদ্ধ রাখতে চায়।’

নাইংগোলান বেলজিয়ামের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন। এ মিডফিল্ডার ২০১৮ সালের পর দেশের হয়ে আর মাঠে নামতে পারেননি। তার ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালির দুই ক্লাব রোমা ও ইন্টার মিলানের হয়ে খেলেছেন।

রোমায় ২০১৮ সালের নতুন বছরের আগে মদ্যপ ও সিগারেট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় জরিমানা ও একাদশ থেকে বাদ পড়েছিলেন। ২০২২ সালে রয়েল আন্টাওয়ার্পের সাইডবেঞ্চে বসে ইলেকট্রিক সিগারেট খাওয়ার অপরাধে বহিষ্কার হয়েছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্টাওয়ার্পইন্টারবেলজিয়ামরাদজারোমালিড স্পোর্টসলোকেরেন
শেয়ারTweetPin

সর্বশেষ

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT