চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হলেন রবিউল হাসান অভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন পুরুষের ছবি, স্বাভাবিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক রবিউল হাসান অভী। তিনি একই সাথে  প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন। 

একুশে টেলিভিশনের পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর রবিউল হাসানকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

সৃষ্টিলগ্ন থেকে একুশের সাথে যুক্ত রবিউল হাসান ১৯৯৭ সালে কাজ করেছেন সাপ্তাহিক বিচিত্রায় এবং ১৯৯৯ সালে যুগান্তরে। ২০০১ সালে একুশের সম্প্রচার বন্ধের পরেও বছর দু’য়েক যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সাথে। পরে দক্ষতা উন্নয়নে পাড়ি জমান যুক্তরাজ্যে। কাজের ফাঁকে সেখানেও যুক্ত হন এটিএন বাংলার লন্ডন অফিসে।

Banglabid

২০১৩ সালে তার মা লেখক-সাংবাদিক-গবেষক ও সাবেক সাংসদ বেবি মওদুদের অসুস্থতার কারণে তিনি দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন রাষ্ট্রগঠনে ভূমিকা বিষয়ক গবেষণালব্ধ বই সম্পাদনায় যুক্ত হন তিনি।

পরবর্তীতে সম্প্রচার ও বিপণন বিভাগের পরিচালক হিসেবে আবারও যুক্ত হন একুশে টেলিভিশনের সঙ্গে। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর মানবিক অগ্রাধিকার প্রকল্প ‘আশ্রয়ন প্রকল্প’ নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে নির্মাণ করেছেন ধারাবাহিক তথ্যচিত্র ‘বদলে যাওয়া বাংলাদেশ’। যেটি বাংলাদেশে প্রথম ধারাবাহিক তথ্যচিত্র হিসেবে পরিচিত।

দুই যুগের বেশি সময় ধরে মিডিয়ায় বিপণন ও ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেছেন রবিউল হাসান। পাশাপাশি লেখালেখিতেও হাতযশ রয়েছে মায়ের মত। কিশোর বয়স থেকেই লেখালেখিতে হাতেখড়ি। সাহিত্য অঙ্গনে বিচরণের অভিজ্ঞতায় সায়েন্স ফিকশনসহ প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি বই। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সদস্য রবিউল হাসান অভী। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা একুশে টেলিভিশনের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে এনে দর্শক প্রিয়তার শীর্ষে নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে টেলিভিশনব্যবস্থাপনা পরিচালকরবিউল হাসান অভী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT