অন্যান্য খেলা

১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জনে ৪৩তম রবিউল

Professional portrait of a young man in formal suit and tie. Channel i News - চ্যানেল আই নিউজ

A young man in a formal suit and tie, looking directly at the camera with a neutral background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের রবিউল ইসলাম। ৪৯ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪৩তম। প্রথম হয়ে পরবর্তী রাউন্ডে গেছেন চীনের সেং লি হাও।

কোয়ালিফিকেশন রাউন্ডের ৪৩তম হওয়া রবিউল ৬২৪.০২ স্কোর করেছেন। কোয়ালিফাই করা আটজনের মধ্যে প্রথম হওয়া চীনের সেং ৬৩১.০৭ পয়েন্ট তুলেছেন। দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার মার্সেলো জুলিয়ান গুতিয়ারেজ। তৃতীয় ইতালির ড্যানিলো সোলাজ্জো।

প্যারিস অলিম্পিকে শুরুটা দারুণ করেন রবিউল। ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শেষঅবধি। মাঝামাঝি সময়ে ২৪তম স্থানে উঠে এসেছিলেন। ৪৩তম হয়ে শেষ করেছেন বাংলাদেশের তারকা।

বিষয়:এয়ার রাইফেল প্যারিস প্যারিস অলিম্পিক-২০২৪ বাংলাদেশ রবিউল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…